নড়াইলে রমজানের পবিত্রতা রক্ষায় সুবিষাল র‌্যালি

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (৭,মে) ২৭৪:  রমজান মাসের পবিত্রতা রক্ষার দাবিতে নড়াইলে সুবিষাল র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, গতকাল নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল জামে মসজিদ চত্বর থেকে এ উপলক্ষে একটি র‌্যালি বের হয়।

সুবিষাল র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাব চত্বরে সমাবেশে ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ এসএম নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা কাজী নূরুন্নবী, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা শাখার সভাপতি হাফেজ খবির উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্বাস আলী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ নেওয়াজ মোর্শেদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস রহমতের মাস। এ মাসটি মুসলমানদের জন্য খুবই গুরুত্বপুর্ণ। বক্তারা রমজান মাসের পবিত্রতা রক্ষায় অশ্লীল সিনেমা প্রদর্শন বন্ধ, হোটেল রেস্তোরায় পর্দার ব্যবস্থা, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের জোর দাবি জানান। কর্মসূচিতে বিভিন্ন এলাকা থেকে আসা ইসলামী আন্দোলন সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।