× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

মাদারীপুর প্রতিনিধি

নৌকায় ভোট দেয়ায় ৩৫টি গ্রামে তান্ডব

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
নৌকায় ভোট দেয়ায় ৩৫টি গ্রামে তান্ডব

মাদারীপুর-০৩ সংসদীয় আসনে নৌকায় ভোট দেয়ায় টানা দুইদিনে ২৫-৩০টি গ্রামে তান্ডব চালিয়েছে সদস্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কর্মী-সমর্থকরা। এতে শতাধিক ঘরবাড়ি ভাংচুর-লুটপাটের অভিযোগ ওঠেছে। এরমধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বেদে সম্প্রদায়ের মানুষ। হামলায় আহতও হয়েছে অন্তত ২০ জন। এমনকি বসতঘরে অগ্নি-সংযোগের ঘটনাও ঘটেছে। থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সরেজমিন ঘুরে দেখা যায়, আহাজারি চলছে ঘরে ঘরে। নৌকায় ভোট দেয়ায় অপরাধে শতাধিক ঘরবাড়ি তছনছ, লুটপাট করা হয়েছে মূলবান জিনিসপত্র। আগুনও দেয়া হয়েছে বসতঘরে।

ভুক্তভোগিরা জানায়, মাদারীপুরের কালকিনির চর ঠেঙ্গামারা গ্রামে কয়েকশ’ অস্ত্রধারী হামলা চালায় বেদে সম্প্রদায়ের মানুষের উপর। বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা দফায় দফায় হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাংচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। এতে নিঃস্ব হতদরিদ্ররা।

গত রবি থেকে আজ মঙ্গলবার টানা তিনদিন ধরে এই অবস্থা চলে কয়ারিয়া, ফাসিয়াতলা, নয়াকান্দি, ঘটকচর, শশিকর, কেন্দুয়াসহ অন্তত ৩৫টি গ্রামে। ভয়ংকর পরিস্থিতিতে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে নৌকার অনেকে এজেন্ট ও কর্মী-সমর্থকরা। পুরো এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আতঙ্ক থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এমন তান্ডবকে ১৯৭১ সালের পাক বাহিনীর ঘটনার সাথে তুলনা করে দোষীদের বিচার দাবি করেছেন নৌকার পরাজিত প্রার্থী। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন সদ্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগিরা কয়েকজন জানান, এক সাথে কয়েকশ’ মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালিয়েছে। ঘর থেকে সবকিছু নিয়ে গেছে। নগদ টাকা, স্বর্ণালংকার, দামি আসবাবপত্র, খাবারের চাল-ডালও বাদ পড়েনি। পা ধরে তাদের নিষেধ করলেও কেউ শোনেনি এই কথা। এর বিচার চাই।

পরাজিত নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ বলেন, বিজয়ী তাহমিনা বেগমের লোকজন এই হামলা চালিয়েছে। এটি পাক হানাদার বাহিনীর ঘটনাকেও হার মানায়। এই ঘটনায় দোষীদের বিচার হওয়া উচিৎ।

সদ্য বিজয়ী স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, কয়েকটি স্থানে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। যারা ঘটিয়েছে তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের বিচার চাই। ঘটনার সাথে স্বতন্ত্র প্রার্থীর কেউ জড়িত নয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, কয়েকটি স্থানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এছাড়া বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, মাদারীপুর-০৩ আসনে ঈগল প্রতিকে ৯৬ হাজার ৩শ’ ৩৩ পেয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম। তিনি কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। অপরদিকে নৌকা প্রতিকে ড. আবদুস সোবহান মিয়া গোলাপ পান ৬১ হাজার ৯শ’ ৭১ ভোট। পরাজিত এই প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশান সম্পাদক।


এ ক্যটাগরির আরো খবর..