× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

নিউজ ডেক্স

নোয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ : নিহত ১

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুন, ২০২২
নোয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ : নিহত ১

নোয়াখালীর সদর উপজেলায় মোটরসাইকেল-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও ৩জন আহত হয়।

নিহত যুবকের নাম মো.মামুন (১৮) সে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মাস্টার বাড়ির আব্দুল মান্নানের ছেলে।

মঙ্গলবার (২১ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের কবিরহাট টু সোনাপুর সড়কের মৌলভী বাজারের পশ্চিমে জামালের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পিতা আব্দুল মান্নান জানান,মামুন পেশায় বড় গাড়ির মেকানিক ছিল। সে কোম্পানীগঞ্জ উপজেরার বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ড সংলগ্ন গোয়ালের পোল এলাকার একটি ওয়ার্কশপে বাস,প্রাইভেটকার,মাইক্রো মেকানিক হিসেবে কাজ করত। মঙ্গলবার দুপুর ১টার দিকে তাদের ওয়ার্কশপে একটি গাড়ি আসে কাজ করানোর জন্য। তখন মামুন আরেক জন যুবকের মোটরসাইকেলের পিছনে বসে ওই গাড়ির জন্য মাল কিনতে সোনাপুরের উদ্দেশ্যে বের হয়। যাত্রা পথে তাদের মোটরসাইকেলটি অশ্বদিয়া ইউনিয়নের কবিরহাট টু সোনাপুর সড়কের মৌলভী বাজারের পশ্চিমে জামাল দোকান পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মামুন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের পরিবারের বক্তব্যের আলোকে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..