× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় ইউএন উইমেনের সহযোগিতার আহ্বান কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ

নিউজ ডেস্ক

নোয়াখালীতে ভোট দিতে যাওয়ার পথে গৃহবধূকে ধর্ষণ  

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
নোয়াখালীতে ভোট দিতে যাওয়ার পথে গৃহবধূকে ধর্ষণ  

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল হয়ে পার্শ্ববর্তী লক্ষীপুর জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে এক গৃহবধূ (২৬) ধর্ষণের শিকার হয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ চাটখিল থানায় নারীও শিশু নির্যাতন ধমন আইনে মামলা দায়ের করেন।   এর আগে গত রোববার (২৬ ডিসেম্বর) উপজেলার গোবিন্দপুর সামার বাড়ির সামনে একটি এ ঘটনা ঘটে।  ভুক্তভোগী পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের বিনোদপুর গ্রামের গৃহবধূ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার (২৬ ডিসেম্বর) ৪র্থ ধাপে ইউ.পি নির্বাচনে পার্শ্ববর্তী লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের জয়পুর ইউনিয়নের বিনোদপুর আশ্রয়ন কেন্দ্রে ভোট দেওয়ার জন্য সকালে ওই গৃহবধূ তার দুই বছর বয়সী কন্যা সন্তানকে সাথে নিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন। পথে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া পাটোয়ারী বাড়ির রিকশা চালক সরোয়ার হোসেন (২৮) তাকে ভোট কেন্দ্রে নিয়ে যাবে বলে রিকশায় উঠতে বলে। গৃহবধূ রিকশায় উঠলে তাকে গোবিন্দপুর গ্রামের সামার বাড়ির সামনে রাস্তার পার্শ্বে একটি খালি ভিটিতে জঙ্গলের আড়ালে নিয়ে ওই রিকশা চালক জোর পূর্বক ধর্ষণ করে। এসময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন ধমন আইনে মামলা হয়েছে।  ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  অভিযুক্ত আসামি পলাতক রয়েছে।  পুলিশ অভিযুক্ত আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..