× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক

নোয়াখালীতে পরীক্ষার দাবিতে রাস্তায় নামল শিক্ষার্থীরা

admin
হালনাগাদ: সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

নোয়াখালী প্রতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান ও ঘোষিত পরীক্ষা স্থগিত নয়, স্বাস্থবিধি মেনে পরীক্ষার দাবীতে নোয়াখালীতে প্রতীকী পরীক্ষা, মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা।

সব চলে সব হয়, পরীক্ষা নিতে কিসের ভয়; শিক্ষা ক্ষেত্রে বৈষম্য, মানি না মানবো না; খেলা হয় মেলা হয়, পরীক্ষা নিতে কিসের ভয়’সহ নানা শ্লোগানে এ কর্মসূচী পালন করে তারা।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে জেলা প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচীতে নোয়াখালী সরকারি কলেজ, সোনাপুর ডিগ্রি কলেজসহ বিভিন্ন কলেজের কয়েকশতাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মসূচীতে বক্তব্য রাখেন, নোয়াখালী সরকারি কলেজের শিক্ষার্থী মো. নাঈম উদ্দিন, ফয়সাল আবেদিন ও এসময় বক্তারা বলেন, চলমান অনার্স (সম্মান) পরীক্ষার ৬টি বিষয় ইতোমধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল পরীক্ষা স্থগিত করায় বাকি ৩টি বিষয়ের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা। অতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান চালু করে পরীক্ষা নেয়ার দাবি জানান তারা।

এসময় বক্তারা বলেন, চলমান অনার্স (সম্মান) পরীক্ষার ৬টি বিষয় ইতোমধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সকল পরীক্ষা স্থগিত করায় বাকি ৩টি বিষয়ের পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা। অতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান চালু করে পরীক্ষা নেয়ার দাবি জানান তারা।


এ ক্যটাগরির আরো খবর..