ডক্টরেট ডিগ্রী অর্জন করায় বোদায় সংবর্ধনা প্রদান

ডক্টরেট ডিগ্রী অর্জন করায় বোদায় সংবর্ধনা প্রদান

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় পিএইচডি ডিগ্রী অর্জন করায় ড. মো. জাকির হুসাইনকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।

বোদা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. আজাহার আলীর সভাপতিত্বে গত রবিবার বিকেলে উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের কালিয়াগঞ্জ নজিরতন দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা দেয়া হয়।

এসময় ঝলইশালশিরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল হোসেন, সফিকুল আলম ও মনিরুজ্জামান তানু, মাওলানা গিয়াসউদ্দীন, কালিয়াগঞ্জ নজিরতন দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দোলোয়ার হোসেন, জোত দেবীকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, ড. মো. জাকির হুসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের কালিয়াগঞ্জের মাওলানা গিয়াসউদ্দীনের ছোট ছেলে ড. মো. জাকির হুসাইন সম্প্রতি সুইডেনের বিশ্ববিদ্যালয় (কেরলিন্সকা ইনস্টিটিউট) থেকে জনস্বাস্থ্য বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।