× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে গাছে মিলল বৃদ্ধা নারীর ঝুলন্ত লাশ

admin
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
নোয়াখালীতে গাছে মিলল বৃদ্ধা নারীর ঝুলন্ত লাশ

নোয়াখালীর সুবর্ণচরে এক বৃদ্ধা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চরজব্বার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত সামসুর নাহার (৮২) উপজেলার চরজব্বার ইউনিয়নের চরহাসান গ্রামের এলাকার মৃত আবদুল কাদেরের স্ত্রী।

রোববার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে সকাল ৯টার দিকে উপজেলার চরহাসান গ্রামের ভূঁইয়ারহাট এলাকা থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন পরিবারের দাবি বেশ কিছু দিন ধরে তিনি পেট ব্যথায় ভুগছিলেন। গতকাল শনিবার দিবাগত রাতে তারাবির নামাজের পর পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা গাছের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস দেন তিনি। এক পর্যায়ে ভোর রাতে ঘরের পাশে গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।

ওসি জিয়াউল হক বলেন খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..