জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ৪ পদে ৩২৯ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ৪ পদে ৩২৯ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ৪ পদে ৩২৯ কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব/অস্থায়ী রাজস্ব খাতভুক্ত পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

•    ১. পদের নাম: ক্লার্ক কাম টাইপিস্ট

পদসংখ্যা: ৭৪
যোগ্যতা: এইচএসসি/সমমান পাস। ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: নরসিংদী, কিশোরগঞ্জ, জামালপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, পাবনা, গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, দিনাজপুর, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, বরিশাল, পিরোজপুর, বরগুনা, ভোলা ও ঝালকাঠি। তবে সব জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞাপন
•    ২. পদের নাম: মেকানিক
পদসংখ্যা: ১৫৮
যোগ্যতা: এসএসসি/সমমান পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: নরসিংদী, জামালপুর, শেরপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি। তবে সব জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
•    ৩. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩৬
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: নরসিংদী, জামালপুর, শেরপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি। তবে সব জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
•    ৪. পদের নাম: নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ৬১
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না: নরসিংদী, জামালপুর, শেরপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট, ঠাকুরগাঁও, মাগুরা, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী ও ঝালকাঠি। তবে সব জেলার এতিম ও প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা
১ মার্চ ২০২২ তারিখ প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন পদ্ধতি, ফি জমা দেওয়ার প্রক্রিয়া ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যাবে।
•    আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ১১২ টাকা ও ২ থেকে ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। অনলাইনে আবেদন ফরম পূরণ করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।
•    আবেদনের সময়সীমা: ২৮ মার্চ ২০২২ থেকে ২৭ এপ্রিল ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

চাকুরির বিজ্ঞপ্তি পেতে এখানে ক্লিক করুন

ট্যাগ best newsbreaking newsdoctor newsfamous newshealth newshot newsimportant newsjob newsmeditation newsnewsngo newsthenewse.comtop newsworld newsআধা-সরকারী প্রতিষ্ঠানে চাকরিএক নজরে সরকারী চাকরিএকনজরে সকল সংবাদএনজিওতে চাকরিকলেজে চাকরিখবরখবর দেখুনচাকরি খুঁজছেনচাকরির বিজ্ঞাপনচাকুরি চাইচাকুরি দিনচাকুরির খবরচাকুরির বিজ্ঞপ্তিজনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরদি নিউজ ডটকমদ্যা নিউজদ্যা নিউজ আমেরিকাদ্যা নিউজ ইন্ডিয়াদ্যা নিউজ ডটকমদ্যা নিউজ নেপালদ্যা নিউজ মালেশিয়ানারীদের চাকরিনারীদের চাকরির সুযোগনিউজ ডটকমনিয়োগ বিজ্ঞপ্তিনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশপুরুষের চাকরিপৃথিবীর খবরপৃথিবীর সংবাদফেমাস নিউজবয়স্কদের চাকরি সকল বিজ্ঞাপনবাংলাদেশে সকল চাকরির খবরবাংলাদেশের খবরবাংলাদেশের দ্যা নিউজবিজ্ঞাপনবিশ্বের খবরবিশ্বের দ্যা নিউজবিশ্বের সকল সংবাদবেসরকারি প্রতিষ্ঠানে চাকরিব্যাংকে চাকুরিসকল খবরসকল চাকরিসকল সংবাদসংবাদ জানুনসংবাদ দেখুনসরকারী চাকরিতে নিয়োগসরকারী নিয়োগসরকারী বিজ্ঞপ্তিসারা বিশ্বের সংবাদস্কুলে চাকরি

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।