নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করার আহ্বান

বিশেষ প্রতিবেদকঃ সব আইন মেনে নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন করতে গার্মেন্টস শ্রমিকদের প্রতি আহ্বান জানালেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের দ্বিবার্ষিক কাউন্সিলে মন্ত্রী এ আহ্বান জানান।

শাজাহান খান আরো বলেন, নিয়ম না মেনে আশুলিয়ায় আন্দোলনে নেমেছিলেন শ্রমিকরা তাই তা ব্যর্থ হয়েছে। আইন অনুযায়ী ট্রেড ইউনিয়নের মাধ্যমে যৌক্তিক দাবিগুলো মালিকদের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি।

এ সময় বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, গার্মেন্টস মালিকরা শ্রমিকদের এখনো দাস মনে করছেন, তাই তাদের দমিয়ে রাখাই তাদের লক্ষ্য। এই মানসিকতা পরিহার করে শ্রমিকদের অধিকার নিশ্চিতের দাবি জানান তিনি। এ সময় শ্রমিক নেতারা-মজুরি বৃদ্ধির পাশাপাশি কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তার দাবি জানান।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।