× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নির্মাতা হতে ভয় পান প্রিয়াঙ্কা

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

বিনোদন ডেস্কঃ নজরকাড়া গ্ল্যামার নিয়ে বলিউড কাঁপাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। অভিনয়ের পাশাপাশি গানের শিল্পী হিসেবেও দেখা গেছে তাকে। তবে চলচ্চিত্র নির্মাতা হতে ভয় পান তিনি! সম্প্রতি এ কথাই জানিয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগেই ছোট পর্দার একটি সিরিজে কাজ করেছেন প্রিয়াঙ্কা।

সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেলে দেখা যাবে থ্রিলার ধাঁচের একটি ধারাবাহিক অনুষ্ঠান। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত প্রিয়াঙ্কা। সেই আনন্দ টুইটারে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন বলিউডের এই গ্ল্যামার গার্ল।

টুইটারে প্রিয়াঙ্কার কাছে একজন জানতে চেয়েছিলেন, ‘তাকে কি ক্যামেরার পেছনে দেখার সম্ভাবনা আছে? এর উত্তরে প্রিয়াঙ্কা জানান, সেই সম্ভাবনা নেই। অর্থাৎ পরিচালকের ভূমিকায় আসতে চান না তিনি। বিষয়টিকে ভয় পান বলেও অভিহিত করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এটা খুবই ভীতি-জাগানিয়া। আমি এর জন্য মোটেও তৈরি নই।


এ ক্যটাগরির আরো খবর..