× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচনে ৩২ জন পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র: রবার্ট মিলার

admin
হালনাগাদ: সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

বিশেষ প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩২ জন পর্যবেক্ষক পাঠাবে যুক্তরাষ্ট্র।একথা জানালেন বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

আজ ১৭ ডিসেম্বর (সোমবার) প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রবার্ট মিলার একথা জানান। তিনি বলেন, আসন্ন ৩০ ডিসেম্বরের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্র প্রত্যাশা করে।

তিনি আরো বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাবার একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করা দরকার, যাতে তারা নিজ মাতৃভূমিতে ফিরতে পারে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন সর্বদা থাকবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে কেবলমাত্র আওয়ামীলীগই ২০০১ সালের নির্বাচনে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল। শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের নির্বাচনের পূর্বে তার সরকার তখনকার বিরোধীদলকে নির্বাচনকালীন সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণেরও আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু তারা তা গ্রহণ না করে দেশে সন্ত্রাস, নৈরাজ্য এবং মানুষ হত্যা করেছে।

শেখ হাসিনা বলেন, বর্তমান নির্বাচনকালীন সন্ত্রাসের শিকার হয়ে তার দলেরও দুইজন কর্মী প্রাণ হারিয়েছে। এ বিষয়ে আমি আমার দলের নেতা-কর্মীদের ধৈর্য ধারণের আহবান জানিয়েছি। প্রধানমন্ত্রী এ সময় ঢাকা-নিউইয়র্ক রুটে বাংলাদেশের বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালুর জন্য রাষ্ট্রদূতের সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি বলেন, যদি আমাদের সরকার ভোটে জয়লাভ করে পুনরায় ক্ষমতায় আসতে পারে তাহলে আমাদের লক্ষ্য রয়েছে জিডিপি প্রবৃদ্ধিকে আগামী অর্থবছরে ৮ শতাংশে উন্নীত করার।


এ ক্যটাগরির আরো খবর..