× Banner
সর্বশেষ
‎সংরক্ষিত নারী আসনে এমপির মনোনয়নে মনোনীত ঝিকরগাছার সাবিরা সুলতানা মুন্নী ঝিকরগাছায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৫৫ সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক

নির্বাচনে শরিকদের জন্য ৭ টি আসন ছাড়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে জাসদ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
আসন ছাড়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান

গত একাদশ সংসদ নির্বাচনে ১৪ দলের শরিকদেরকে ১৬টি আসনে ছাড় দেওয়া হলেও এবার তা কমিয়ে ৭ টি আসন ছাড়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ১৪ দলের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে তিনি বলেছেন, ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমু ভাই প্রাথমিকভাবে সাতটি আসনের নাম প্রস্তাব করেছেন। আমরা ওনাকে বিনয়ের সঙ্গে আসন আরও বৃদ্ধির জন্য বলেছি এবং এটা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে আমরা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছি।

তিনি বলেন, আমরা বলেছি, প্রথমত- আসন সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত- জোটের সব শরিকদের নিয়ে চাহিদা অনুযায়ী আসন বণ্টন করার জন্য বলেছি, তৃতীয়ত- আমাদেরকে যেসব আসনে ছাড় দেওয়া হবে সে আসনগুলোতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী উঠিয়ে নিতে হবে। চতুর্থত- মাননীয় প্রধানমন্ত্রীর সহকারে সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য বৈঠক করতে হবে।

এর আগে, আজকে চৌদ্দ দলীয় জোট নেতাদের সঙ্গে আমরা বসেছিলাম। সেখানে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। জাসদকে ৩টি, ওয়ার্কার্স পার্টিকে ৩ টি এবং জাতীয় পার্টি (জেপি)কে একটি আসন ছেড়েছি আমরা। তবে কোন কোন আসন কাকে দেওয়া হচ্ছে, সে বিষয়ে কিছু জানাননি আওয়ামী লীগ নেতা।

পরে ইনু জানান, তাকে কুষ্টিয়া-২, রেজাউল করিম তানসেনকে বগুড়া-৪ এবং মোশাররফ হোসেনকে লক্ষ্মীপুর-৪ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে বরিশাল-৩, বর্তমান সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে রাজশাহী-২ এবং মুস্তফা লুৎফুল্লাহকে এবারও সাতক্ষীরা-১ আসন দেওয়ার কথা জানানো হয়েছে। জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুকে দেওয়া হচ্ছে তার পিরোজপুর-২ আসন।

ওদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমাদের শরিকদের কারও কোনো আপত্তি থাকতে পারে, কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছি, স্বতন্ত্র প্রার্থীরা থাকবে।

উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে ১৪ দলের শরিকদেরকে ১৬টি আসনে ছাড় দেওয়া হলেও এবার তা কমিয়ে ৭ করেছে আওয়ামী লীগ। এতে ক্ষুব্ধ হয়েছেন শরিক দলগুলোর নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..