× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

নির্বাচনের আগে বোমা তৈরি, বিস্ফোরণে উড়ে গেল ঘরের টিন, কাউন্সিলর প্রার্থীর দেহরক্ষী আহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Jashore-bomb-making.jpg

 স্টাফ রিপোর্টার, যশোর : আগামী ২০ সেপ্টম্বর নওয়াপাড়া পৌরসভার নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী আসাদ বিশ্বাসের দেহরক্ষী শপ্পা (৩৫) বোমা তৈরি করছিল। নিজ ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে শপ্পা জখম হয়েছেন।
এ সময় বোমা বিস্ফোরণে ওই ঘরের টিনের চালা উড়ে যায় এবং দেয়ালে ফাটলের সৃষ্টি হয়। সোমবার রাত একটার দিকে পৌর শহরের রাজঘাট কার্পেটিং বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শপ্পা ওই এলাকার ইব্রহিম মোল্লার ছেলে। সে স্থানীয় সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী আসাদ বিশ্বাসের দেহরক্ষী। তার হাতের তিনটি আঙুল, চোখ, মুখ, বুক ও দুটি পায়ে মারাত্মকভাবে জখম হয়েছে। বোমা তৈরির সময় তার হাতেই বিস্ফোরিত হয় বলে পুলিশের ধারণা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শপ্পা নিজ ঘরের দরজা লাগিয়ে ভিতরে বোমা তৈরি করার সময় তা বিস্ফোরিত হয়। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত, কাউন্সিলর প্রার্থী আসাদ বিশ্বাসের মোটরসাইকেল ও পাঁচটি ধারালো রামদা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, শপ্পা একজন বোমা তৈরির কারিগর। সে নিজ ঘরে বোমা বানানোর সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এ সময় পরিবারের লোকজন ও স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে পাঠানো হয়।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া জাহান বলেন, বোমার স্প্রিন্টারে তার চোখ-মুখসহ শরীরের সিংহভাগ অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগের বিষয়ে কাউন্সিলর প্রার্থী আসাদ বিশ্বাস বলেন, আমি অসুস্থ্য। শপ্পা আমার মোটর সাইকেল চালায়। আমার মোটর সাইকেলটি তার বাড়িতে থাকে।
এ ব্যাপারে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম আহসান জানান, নিজ ঘরে বোমা তৈরিকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করে ওই ঘরের মধ্য থেকে পাঁচটি রামদা, একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। সন্ত্রাসী কর্মকা-ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


এ ক্যটাগরির আরো খবর..