নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের এক হাজার ৮৯৫ জনের মতো প্রার্থী প্রচার চালাচ্ছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করছেন জাতীয় মানবাধিকার কমিশন।

আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাকক্ষে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে এমন অভিযোগ করেছেন জাতীয় মানবাধিকার কমিশন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে ইসির সঙ্গে বৈঠকে বসেছেন আট সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল।

এর আগে বুধবার (২৭ ডিসেম্বর) ইসি জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম মানবাধিকার কমিশনের সঙ্গে বৈঠকের বিষয় জানিয়েছিলেন।

তিনি জানান, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। বৈঠকটি বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

এদিকে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।