নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই -তথ্য উপদেষ্টা

নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই -তথ্য উপদেষ্টা

২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকার কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ মাহফুজ আলম।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমের ওপর কোনো ধরনের চাপ নেই। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ফোন করে কোনো গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করা হচ্ছে না। গণমাধ্যম স্বাধীনভাবে সরকারের সমালোচনা করছে।

সাক্ষাৎকালে জার্মানির রাষ্ট্রদূত বাংলাদেশ ও জার্মানির মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

এ সাক্ষাতে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।