× Banner
সর্বশেষ
গৌরনদীতে সাংবাদিকদের জন্য পিআইবি‘র প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বেনাপোলে পারিবারিক কলহের জেরে কিশোরীর আত্মহত্যা সাংস্কৃতিক শিক্ষা নতুন প্রজন্ম গঠনের অপরিহার্য অংশ – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব – সমাজকল্যাণ মন্ত্রী যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব – প্রধানমন্ত্রী কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বাংলাদেশি জাতীয়তাবাদই আমাদের সাংস্কৃতিক স্বকীয়তার মূল ভিত্তি – তথ্যমন্ত্রী বিমানখাতে অপতথ্যের বিরুদ্ধে সকলকে সতর্ক হবার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় নিরাপদ সড়ক চাই এর ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
নিরাপদ সড়ক

পাইকগাছায় সামাজিক সংগঠন  নিরাপদ সড়ক চাই এর সংগ্রাম সাফল্য ও গৌরবের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বাণিজ্যিক শহর কপিলমুনিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়।
শুক্রবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কপিলমুনি বাজার সড়ক চত্বরে সংগঠনের উপজেলা  সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এস,এম,মোস্তাফিজুর রহমান পারভেজ, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সিরাজুল ইসলাম, সাংবাদিক  মহানন্দ অধিকারী  মিন্টু,শংকর সাধু,মনিরুজ্জামান,সবুর আলআমিন, মোসলেম উদ্দিন দয়াল ,হাফিজুর রহমান,সেলিম খান,পার্থ হালদার,ইউনুস গাজী,তাহারুল ইসলাম ও মিনারুল ইসলাম। সমাবেশের শরুতেই মরহুমা জাহানারা কাঞ্চন এর রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমাবেশে বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..