× Banner
সর্বশেষ
আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ পানি-স্যানিটেশন উন্নয়নে পিকেএসএফের ৬০০ কোটি টাকা বরাদ্দ

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
নিরাপদ পানি-স্যানিটেশন উন্নয়নে পিকেএসএফের ৬০০ কোটি টাকা বরাদ্দ

দেশে নিরাপদ পানি ও স্যানিটেশন কার্যক্রম জোরদার এবং ক্ষুদ্র উদ্যোগ খাতের প্রসারে আরও ৬০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) পিকেএসএফের পরিচালনা পর্ষদের ২৬৪তম সভায় এই বড় অঙ্কের তহবিল বরাদ্দের অনুমোদন দেওয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নিরাপদ পানি ও স্যানিটেশন কার্যক্রম শক্তিশালী করতে নতুন করে ১০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে পিকেএসএফ। এর ফলে চলতি অর্থবছরে এই খাতে প্রতিষ্ঠানটির মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৪২৭ দশমিক ২৬ কোটি টাকা। এই কার্যক্রমের মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট-৬ (এসডিজি-৬)-এর লক্ষ্য অর্জনে জাতীয় প্রচেষ্টা আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।

একই সভায় ক্ষুদ্র উদ্যোগ খাতের উন্নয়নের জন্য আরও ৫০০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে চলতি অর্থবছরে এই খাতে পিকেএসএফের মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৭৪১ দশমিক ৫৭ কোটি টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই অর্থের সঙ্গে নিজস্ব তহবিল ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অর্থ যুক্ত করে সহযোগী সংস্থাগুলো মাঠপর্যায়ে প্রায় ২০ গুণ বেশি অর্থ বিতরণ করতে পারবে। এটি দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন– পরিচালনা পর্ষদের সদস্য ড. সহিদ আকতার হোসাইন, নূরুন নাহার, ফারজানা চৌধুরী, ড. মো. তৌফিকুল ইসলাম, লীলা রশিদ এবং পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের।


এ ক্যটাগরির আরো খবর..