× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান

নিজে মাটি কেটে রাস্তা নির্মাণ করলেন ইউপি সদস্য রিপন রায়

admin
হালনাগাদ: শুক্রবার, ১০ জুন, ২০১৬

হাবিবুর রহমান খান,শ্রীমঙ্গল প্রতিনিধি: কথায় বলে দশে মিলে করিকাজ হাড়িজিতি নাহি লাজ। এরই বাস্তব প্রতিফলন ঘটলো শ্রীমঙ্গলে।মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন রায় সরকারের কোন প্রকল্প ছাড়া এলাকাবাসীকে নিয়ে সেচ্ছাশ্রমে নিজে মাটি কেটে মাথায় বহন করে মেরামত করে দিলেন একটি কাঁচা রাস্তা।

তাও এটি সংস্কার করতে সময় লাগে মাত্র দেড় ঘন্টা। তার এই উদ্যোগের ভুয়সী প্রসংসা করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার ৯ জুন সকালে মৌলভীবাজার জেলার কয়েকজন সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য সিন্দুরখান ইউনিয়নে যান। সে সময় সাংবাদিকদের গাড়ী শ্রীমঙ্গল-সিন্দুরখাঁন পাকা সড়ক থেকে শ্রীমঙ্গল-খেজুরী পাকা সড়কে যাওয়ার জন্য সাইটুলা কাঁচা রাস্তা হয়ে রওয়ানা হন। পথি মধ্যে একটি কালভাটের পাশের রাস্তা ভাঙ্গা থাকায় সাংবাদিকরা সেখানে আটকা পড়েন। এসময় সাংবাদিকরা স্থানীয় ইউপি সদস্য রিপন রায়কে ফোন দিলে তিনি সাথে সাথে মটর সাইকেল নিয়ে ঘটনাস্থলে আসেন। সমস্যার সমাধান করতে তিনি আশে পাশের বাসিন্দাদের ডেকে তাদের নিয়ে নিজেই লেগে পড়েন রাস্তা মেরামতে।

এলাকাবাসীকে নিয়ে প্রায় দেড় ঘন্টা কাজ করে তিনি কালভাটের পাশের অংশ ভরাটসহ রাস্তার উঁচুনিচু অংশ ঠিক করে দেন।  তাদের এ উদ্যোগের এর ফলে এ রাস্তা দিয়ে গাড়ি চলাচলের প্রতিবন্ধকতা দুর হয়।

এলাকাবাসীরা জানান, ইউপি সদস্য রিপন রায় এমনিতেই জনবান্ধব। তিনি সবসময় এলাকার উন্নয়নেই নিয়োজিত থাকেন। ফলে তাকে সবাই ভালোবাসে। তাই তার ডাকে লোকজনও ছুটে আসে। মাটি কাটায় গ্রামের আরো যারা অংশনেন তারা হলেন, তেরাই মিয়া, আদম উল্লাহ, মুজিবুর রহমান, মন্নান তালুকদার, রাসেল মিয়া,মনর মিয়া, মন্নান মিয়া, নাসির তালুকদার, নজরুল মিয়া,বিষ্ণু মাঝি, জিতু মিয়া, জামান মিয়া, রেণু মিয়া,আক্তার মিয়া, আজিজ মিয়া, আব্দুস শহীদ,ফয়জুল আহমদ, রমা কান্ত, কাদির মিয়া, চুনু মাঝি,অনিল সাঁওতাল ও সেকুল মিয়া।

এদিকে তার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হেলাল, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল হক ও স্থানীয় সাংবাদিকরা।

এ ব্যাপারে ইউপি সদস্য রিপন রায় জানান, তার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা। বাবার আদর্শ লালন করতে তিনি জনগনের পাশে আছেন এবং ভবিষতেও থাকবেন। এ সময় তিনি আরো বলেন এলাকার জনগন তাকে ভালোবাসেন তাই তিনি পর পর দুইবার এই ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হতে পেরেছেন। এজন্য তিনি এলাকাবাসীর কাছে কৃতজ্ঞ।


এ ক্যটাগরির আরো খবর..