× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিউ ইয়র্কে হামলাকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত: ট্রাম্প

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার নিউ ইয়র্কের ম্যানহাটনে সাইকেল চালানো রুটে ট্রাক তুলে হামলা চালানো উজবেকিস্তানের যুবকের মৃত্যুদণ্ড চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ট্রাম্প নিজের টুইটারে এমনটা বলেন।

ট্রাম্প তার টুইটে জানান, নিউ ইয়র্কের ম্যানহাটনের হামলাকারী আটজন মানুষকে হত্যা করেছে, আহত করেছে ১২ জনকে। ওই হত্যাকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত।

নিউ ইয়র্ক পুলিশ জানায়, হামলাকারীর নাম সাইফুল্লাহ সাইপভ। তার বয়স আনুমানিক ২৯ বছর। সে একজন অভিবাসী। ২০১০ সাল থেকে আমেরিকায় অবস্থান করছে ওই হামলাকারী। সে মূলত মধ্য এশিয়ার উজবেকিস্তান থেকে গিয়ে আমেরিকার ফ্লোরিডায় বাস করছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে (বাংলাদেশ সময় মধ্যরাত) ট্রাক চালিয়ে হামলা চালানোর সময় ‘আল্লাহ আকবর’ বলে চিৎকার করছিল সাইফুল্লাহ।

এ ঘটনার তদন্তের দায়িত্ব নিচ্ছে এএফবিআই-এর জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স। নিউ ইয়র্কের মেয়র এ হামলাকে সন্ত্রাসী হামলা বলে ঘোষণা দিয়ে জরুরি অবস্থা জারি করার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..