নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২ ভাগ। সরকারি ওয়েবসাইটে এ কথা বলা হয়।

নিউজিল্যান্ড সরকারের জিওনেট ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ক্রাইস্টচার্চের ১২৪ কিলোমিটার পশ্চিমে ভূ-পৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে।
ওয়েবসাইটে বলা হয়, প্রায় ১৫ হাজার মানুষ ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করে।

নিউজিল্যান্ডের অবস্থান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগুনের বৃত্তের উপর হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হানতে এবং অগ্ন্যুৎপাত ঘটতে দেখা যায়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগুনের বৃত্তের সাথে টেকটনিক প্লেটের সংঘর্ষ হওয়ার ফলে নিউজিল্যান্ডে প্রায়ই ঘন ঘন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং ভূমিকম্প হয়ে থাকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।