× Banner
সর্বশেষ
ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৬৮ লাখ টাকা যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা ফের তীব্র, বন্দর আব্বাস বিস্ফোরণের পর দক্ষিণ ইরানে মার্কিন হামলা আজ ২৬ মে (১১ জ্যৈষ্ঠ) মঙ্গলবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্টার

পিএসজি ছেড়ে আল-আহলিতে যোগ দিলেন ড্রাক্সলার

Dutta
হালনাগাদ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
al ahli

ফরাসি ক্লাব  পিএসজি ছেড়ে কাতারের  আল-আহলিতে যোগ দিলেন জার্মান মিডফিল্ডার জুলিয়ান ড্রাক্সলার।  ফরাসি ক্লাব এ কথা জানিয়েছে।

২৯ বছর বয়সী ড্রাক্সলার স্থায়ী চুক্তিতে দোহা ভিত্তিক দলটিতে যোগ দিয়েছেন। যদিও চুক্তির বিস্তারিত সম্পর্কে কিছু জানা যায়নি। ফরাসি জায়ান্টদের হয়ে চুক্তির এক বছর বাকি ছিল ড্রাক্সলারের।

গত মৌসুমে ১২ দলের কাতার স্টার্স লিগে অষ্টম স্থানে ছিল  আল-আহলি। ২০২৫ সাল পর্যন্ত তাদের সাথে ড্রাক্সলারের চুক্তি হয়েছে। ইতালি মিডফিল্ডার মার্কো ভেরাত্তি ও আবদু দিয়ালোর পর তৃতীয় ইউরোপীয়ান খেলোয়াড় হিসেবে কাতারের কোন ক্লাবে যোগ দিলেন ড্রাক্সলার। ভেরাত্তি ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আল-আরাবিতে যোগ দিয়েছেন। গত মাসে পিএসজি ছেড়ে আল-আরাবিতে যোগ দিয়েছেন সেনেগালিজ ডিফেন্ডার দিয়ালো।

২০১৪ বিশ্বকাপ জয়ী জার্মান দলের সদস্য ছিলেন ড্রাক্সলার। ২০১৭ সালের জানুয়ারিতে পিএসজিতে যোগদানের আগে শালকে ও উল্ফসবার্গে খেলেছেন। গত মৌসুমে অবশ্য বেনফিকায় ধারে খেলেছেন।


এ ক্যটাগরির আরো খবর..