× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে টানা সপ্তম সিরিজ জয় ভারতের

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
indian team

বোলারদের নৈপুন্যে এক ম্যাচ বাকী রেখেই নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ  নিশ্চিত করলো স্বাগতিক ভারত।

রায়পুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারত ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এর আগে প্রথম ওয়ানডে ১২ রানে জিতেছিলো ভারত। সিরিজ জয় নিশ্চিতের সাথে ২-০ ব্যবধানে এগিয়ে থাকলো টিম ইন্ডিয়া।

টস জিতে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলিং তোপে  ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারী  নিউজিল্যান্ড। ১১তম ওভারে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে।

এ অবস্থায় মিডল-অর্ডারে ছোট-ছোট ইনিংস খেলে নিউজিল্যান্ডকে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন গ্লেন ফিলিপস-মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার। ফিলিপস ৩৬, স্যান্টনার ২৭ ও ব্রেসওয়েল ২২ রান করেন।

শেষ পর্যন্ত  ৩৪ দশমিক ৩ ওভারে নিউজিল্যান্ডকে ১০৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ভারতের মোহাম্মদ সামি ১৮ রানে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন হার্ডিক পান্ডিয়া-ওয়াশিংটন সুন্দর।

১০৯ রানের সহজ টার্গেটে শুরু থেকেই মারমুখী মেজাজে ছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তার হাফ-সেঞ্চুরিতে উদ্বোধনী জুটিতে ৭২ রান পায় ভারত। ৭টি চার ও ২টি ছক্কায় ৫০ বলে ৫১ রান করে বিদায় নেন রোহিত। তিন নম্বরে নেমে ১১ রানের বেশি করতে পারেননি বিরাট কোহলি।

ইশান কিষানকে নিয়ে ২১তম ওভারের প্রথম বলেই ভারতের জয় নিশ্চিত করেন আগের ম্যাচে ডাবল-সেঞ্চুরি করা ওপেনার শুভমান গিল। কিশান ৮ ও গিল ৪০ রানে অপরাজিত থাকেন। আগামী ২৪ জানুয়ারি ইন্দোরে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।


এ ক্যটাগরির আরো খবর..