নাসিরনগরে হিন্দু মহাজোটের কমিঠি গঠন

ব্রাম্মণবাড়িয়াঃ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নাসিরনগর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) স্থানীয় গৌর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে এই কমিটি গঠন করা হয়। ১৩ সদস্যের এই কমিটিতে নির্মল কুমার দাসকে আহবায়ক ও নির্মল চৌধুরীকে সদস্য সচিব করা হয়। সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক কমিটি আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা অনুমোদের জন্য জেলা কমিটির কাছে পেশ করবে।

ত্রি-বার্ষিক সম্মেলনের সভাপতিত্ব করেন হিন্দু মহাজোট নেতা নির্মল চন্দ্র রবিদাস। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। বিশেষ অতিথি ছিলেন জোটের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক বিজয় কৃষ ভট্রাচার্য্য, সিনিয়র যুগ্ম-মহাসচিব উত্তম কুমার দাস, জেলা কমিটির সভাপতি জয় শংকর চত্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন ও সরাইল উপজেলা শাখার সভাপতি সুদীপ দত্ত তরু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডা. শ্রীবাস দাস, পরিমল দাস, অনাথবন্ধু দাস, গণেশ বর্ধন, শ্রীজয় কুমার দাস প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত সবাই জাতীয় হিন্দু মহাজোটের পতাকাতলে সমবেত হয়ে হিন্দুদের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।