× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নাসিরনগরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা নেই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক: সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন শতভাগ নিরাপদ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত। দোষীদের চিহ্ণিত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যব্স্থা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ওই ঘটনা কারা ঘটিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী তা শনাক্ত করেছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা প্রমাণিত হয়েছে—এমনঅভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই। ঘটনার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে একটি বিশেষ দল ওই এলাকা পরিদর্শন করেছে। এর বাইরে মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা সেখানে অবস্থান করছেন।

মন্ত্রীব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো ব্যর্থতা নেই। ঘটনার পরপরই প্রধানমন্ত্রীর নির্দেশে একটি বিশেষ দল ওই এলাকা পরিদর্শন করেছে। আরো বলেন, ‘প্রশাসনের কোনো ব্যর্থতা না থাকলেও আমরা ওই এলাকার ওসিকে প্রত্যাহার করেছি। যেসব পদক্ষেপনেওয়া দরকার, সরকারের পক্ষ থেকে সব নেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনীশতভাগ সচেষ্ট রয়েছে।’এর আগে টঙ্গীর তুরাগতীরে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..