× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

যশোরে মন্দিরে তিন মদ্যপের হামলা, প্রতিমা ভাঙচুর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১৬

যশোর প্রতিনিধি: জেলার একটি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে তিন মদ্যপ।

গতকাল বুধবার রাতে জেলা শহরের ধর্মতলা কদমতলা এলাকার একটি মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করা হয়।এ সময় সেখানে উপস্থিত জনতা দুই মদ্যপকেআটকে গণপিটুনি দেয়। গণপিটুনিতে আহতদেরপুলিশ প্রহরায় যশোর জেনারেল হাসপাতালেচিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ৯টারদিকে শহরের ধর্মতলা কদমতলা সার্বজনীন কালীমন্দিরে গীতা পাঠ করছিলেন পুরোহিতসাধন কুমার পাল। এ সময় সেখানে মাতাল অবস্থায় হাজির হন ওই এলাকার শামিম, জসিম ও শাওন নামের তিন যুবক। তাঁরা পুরোহিত সাধন কুমার পালকে গালি দিয়ে তাঁর সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করলে একপর্যায়ে মন্দিরে থাকা প্রতিমা মাটিতে পড়ে ভেঙে যায়।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয় মন্দিরের বেড়া।এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে শামিম ও জসিমকে ধরে গণপিটুনি দেয়। অপর যুবক শাওন এ সময় দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সেখানে হাজির হয়। তারা জনতার হাত থেকে মদ্যপ দুই তরুণকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, ‘স্থানীয় উচ্ছৃঙ্খল যুবক জসিম ও শামিম কুলাডাঙ্গা দাসপাড়ার ভেতরে ঢুকে স্থানীয়দের মন্দিরে গিয়ে ধস্তাধস্তি শুরু করে। একপর্যায়ে মন্দিরের মূর্তি ফেলে দেয়। পড়ে গেলে মূর্তিটা ভেঙে যায়।এরপর স্থানীয় লোকেরা তাঁদের আটক করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় ওই দুজনকে আটক করে পুলিশ তাঁদের হাসপাতালে ভর্তি করে।’ ঘটনার পর দ্রুত বিচার আইনে মামলা রেকর্ড করা হয়েছে বলেজানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..