× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নাসিক নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আজ, বৃহস্পতিবার ভোট

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ আজ মঙ্গলবার রাত ১২টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হচ্ছে।

একদিন পর বৃহস্পতিবার সকাল ৮টায় ২৭টি ওয়ার্ডের ১৭৪টি কেন্দ্রে শুরু হবে ভোট গ্রহণ। এরই মধ্যে কেন্দ্রগুলো প্রস্তুত করার কাজ শুরু হয়ে গেছে।

ভোট গ্রহণের দিন পোলিং অফিসার, ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বিজিবি, আনসারসহ প্রায় সাড়ে নয় হাজার সদস্য ভোটসংশ্লিষ্ট কাজে নিয়োজিত থাকবেন।

এদিকে, আজ সকাল ১০টায় বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ১৭ নম্বর ওয়ার্ডে নগরীর পাইকপাড়া এলাকায় গণসংযোগ শুরু করে ১৮ নম্বর ওয়ার্ডেও গণসংযোগ করবেন। আজও বিএনপির কেন্দ্রীয় নেতারা থাকবেন গণসংযোগ মাঠে।

এ ছাড়া সকাল ১০টায় ১৬ নম্বর ওয়ার্ড দেওভোগ এলাকায় গণসংযোগ শুরু করবেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। বিকেল ৩টায় ১৮ নম্বর ওয়ার্ড শহীদনগর এলাকায় গণসংযোগে নামবেন তিনি


এ ক্যটাগরির আরো খবর..