নারীদের ‘দুঃখিত’ বলা বন্ধে সহায়তা করবে অ্যাপ!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: সম্প্রতি প্রযুক্তি বাজারে এমন একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ছাড়া হয়েছে যা নারীদের ‘দুঃখিত’ বলা বন্ধে সহায়তা করবে। বিশেষ করে কর্মক্ষেত্রে কর্তৃপক্ষ যদি তাদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করে।

অ্যাপটির তৈরিকারী টামি রেইস বলেন, অ্যাপটির ব্যবহারকারী যদি ই-মেইল করার সময় ‘সরি, আই থিংক’ বা ‘আই অ্যাম নট এক্সপার্ট’ লিখবে তখন ‘জাস্ট নট সরি’ লেখাটি সামনে চলে আসবে।

সফটওয়্যার তৈরিকারী প্রতিষ্ঠান সাইরাস ইনোভেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা টামি রেইস বলেন, এখন পর্যন্ত ৫৩ হাজার বার অ্যাপটি ডাউনলোড করা হয়েছে। অ্যাপটি জিমেইল এবং গুগল ক্রোম ওয়েব ব্রাউজারের সঙ্গে ব্যবহার করা যাবে। গত বছরের ২৮ ডিসেম্বর অ্যাপটি চালু করা হয়।

কৌতুক অভিনেত্রী অ্যামি শুমারের একটি জনপ্রিয় ভিডিও দেখার পর থেকে ‘দুঃখিত না বলার’ বিষয়টি নিয়ে ভাবেন টামি রেইস। এরপরই এই আ্যাপসটি তৈরি করেন।

টামি রেইস বলেন, আক্রমণাত্মক কথা বা লেখার বিপরীতে যারা দুঃখ প্রকাশ না করে শিখে তারা মানসিকভাবে সুখে থাকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।