নারীদের জন্য উপজেলাভিত্তিক চাকুরীর সুপারিশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের

ঢাকা, ৯ পৌষ (২৪ ডিসেম্বর) : জনশক্তি প্রেরণের কার্যক্রমে আরো সচেতনতা বাড়াতে শুধু নারীদের জন্য উপজেলাভিত্তিক চাকুরী মেলা আয়োজনের সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৭ম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ এতে সভাপতিত্ব করেন।

কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, অধ্যাপক মোঃ আলী আশরাফ, মোয়াজ্জেম হোসেন রতন, আয়েশা ফেরদাউস, পংকজ নাথ এবং মোঃ সাদেক খান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে জানানো হয়, বাংলাদেশ থেকে মরিশাসে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ১৯৯২ সালে। ২০১৮ সালে ৬ হাজার ৬০৮ জন এবং এ বছরের নভেম্বর পর্যন্ত ৬ হাজার ৯৩২ জন কর্মী বাংলাদেশ থেকে মরিশাসে গমন করেছে।

১৯৯২ থেকে ২০১৯ এর নভেম্বর মাস পর্যন্ত মরিশাসে গমনকারী মোট বাংলাদেশি কর্মীর সংখ্যা ৬৮ হাজার ৮৩২ জন। বাংলাদেশি কর্মীদের স্বার্থরক্ষা এবং সুষ্ঠু নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল ও কাঠামোবদ্ধ প্রক্রিয়ায় মরিশাসে কর্মী নিয়োগের বিষয়ে ইতোমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

বিগত ৬ষ্ঠ বৈঠকের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন ও অগ্রগতি, মরিশাস ও সিসেল-এ জনশক্তি প্রেরণের সর্বশেষ পরিস্থিতি, বিদেশে জনশক্তি প্রেরণের লক্ষ্যে অভিবাসন খরচ নির্ধারণ এবং বাস্তবায়নকল্পে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়লের সচিব মো: সেলিম রেজাসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।