× Banner
সর্বশেষ
শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী

নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে মৃত্যু বেড়ে ২৩

Kishori
হালনাগাদ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০
মসজিদে বিস্ফোরণে মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ২৩ জন হয়েছে।  শনিবার (০৫ সেপ্টেম্বর) দিবাগত রাতেই মারা গেছেন চারজন।

নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় এরমধ্যে তারা হলেন, আবদুল মালেক (৬২), মিজান হোসেন নিজাম (৪০), নাদিম (৪৫) ও শামীম (৪৫)।

রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল এ তথ্য জানিয়েছেন। এর আগে রাত সাড়ে ১০টার দিকে তিনি বলেন, রাতে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। পরে শামীম নামে আরও একজনের মৃত্যুর খবর দেন তিনি। এ নিয়ে মোট মৃত্যু ২২ জন।

নিহতদের মধ্যে জোবায়ের (১৮) ও সাব্বির (২১) দুইভাই। তাদের বাসা নারায়ণগঞ্জের তল্লায়। মসজিদের ইমাম সোবহানও মারা গেছেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরের পুটিয়াজুড়ি গ্রামে। তার ছেলে আব্দুল মালেকও শনিবার রাতে মারা গেছেন। এছাড়া মুয়াজ্জিন দেলোয়ার হোসেনের সঙ্গে মারা যায় ছেলে জুনায়েদও (১৬)। দুদিন আগে গ্রামের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোট থেকে বাবার কাছে এসেছিল সে।

নিহত অন্যান্যরা হলেন- মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হাটবুকদিয়া গ্রামের কুদ্দুস ব্যাপারী (৭২), চাঁদপুর সদর উপজেলার করিম মিজির ছেলে মোস্তফা কামাল (৩৪), ফতুল্লার জুলহাস ফরাজির শিশু সন্তান জুয়েল (০৭), পটুয়াখালীর গলাচিপা উপজেলার আব্দুল খালেক হাওলাদারের ছেলে গার্মেন্টসকর্মী মো. রাশেদ (৩০), তল্লা এলাকার হুমায়ুন কবির (৭২), পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কাউখালি গ্রামের মো. বেলায়েতের ছেলে জামাল আবেদিন (৪০), গার্মেন্টসকর্মী ইব্রাহিম বিশ্বাস (৪৩), নারায়ণগঞ্জ নিউ খানপুর ব্যাংক কলোনির কলেজছাত্র মো. রিফাত (১৮), চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শেখদী গ্রামের মৃত মহসিনের ছেলে মাইনুউদ্দিন (১২), ফতুল্লার আনোয়ার হোসেনের ছেলে জয়নাল (৩৮), লালমনিরহাটের আদিতমারী উপজেলার তালুক পলাশী গ্রামের গার্মেন্টসকর্মী নয়ন (২৭), ফতুল্লার আব্দুল খালেকের ছেলে বাহার উদ্দিন (৫৫), তল্লার কাঞ্চন হাওলাদার (৫০) এবং জুলহাস।

এদিকে, শনিবার বিকেল ৩টা থেকে এ ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী উপস্থিত থেকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৯টার দিকে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ এসি বিস্ফোরণের ঘটনা ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..