× Banner
সর্বশেষ
আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ

নাটোর প্রতিনিধি

নাটোরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা স্বামীর মৃত্যুদণ্ড

Dutta
হালনাগাদ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
natore

নাটোরের নলডাঙ্গায় যৌতুকের দাবিতে স্ত্রী রোকেয়া বেগমকে(৪৫) শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী ওসমান গনি(৬০) কে  মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ আব্দুর রহিম এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওসমান গনি নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেব পুর গ্রামের মৃত ইসমাইল মৃধার ছেলে। নিহত রোকেয়া সিংড়া উপজেলার উত্তর খেজুরিয়া গ্রামের মৃত  আদব আলী মন্ডলের মেয়ে।
ওই ট্রাইবুনালের সরকারি কৌসুলি ( এডিপি) মোঃ আনিসুর রহমান জানান, প্রায় ১৫ বছর আগে ওসমানের সঙ্গে রোকেয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রোকেয়ার ওপর নির্যাতন চালাত ওসমান। নির্যাতন সহ্য করতে না পেরে ভাই একাব্বর (ফেলু)’র কাছ থেকে মাঝে মধ্যেই কিছু কিছু টাকা এনে স্বামী ওসমানকে দিত রোকেয়া। এতে ওসমান গনির লোভ আরো বেড়ে যায়। এমন পরিস্থিতিতে রোকেয়ার ভাই আর কোন টাকা দিতে অপারগতা স্বীকার করে। এর পর থেকে প্রায়ই স্বামী – স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলতো। এরই একপর্যায়ে ২০১৩ সালের  ১১ আগষ্ট  রাতে রোকেয়া বেগমকে গলায় শাড়ি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী ওসমান গনি। হত্যা করার পর স্ত্রী আত্মহত্যা করেছে বলে ধামাচাপা দিতে এলাকায় প্রচার করে। পরে রোকেয়ার ভাই একাব্বর বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ ওসমান গনিকে গ্রেফতার করে আদালতে পাঠান এবং চার্জশীট দাখিল করেন। দীর্ঘ ১০ বছর মামলার শুনানি ও স্বাক্ষ গ্রহনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে প্রমানিত হওয়ায় মঙ্গলবার আদালত ওসমান গনিকে মৃত্যুদণ্ড দেন।


এ ক্যটাগরির আরো খবর..