দূর্গাপুজা উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দূর্গাপুজা উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

হিন্দু ধর্মাবলম্বীদের সবচে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নাটোর – ৪ আসনের এমপি আলহাজ্ব সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

অন্যান্যের মধ্যে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি ,সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাকিল, গুরুদাসপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ মনোয়ারুজ্জামান প্রমুখ।

প্রস্তুতি সভায় শারদীয় দূর্গাপুজা উপলক্ষে প্রতিটি পুজা মন্ডপে সার্বিক নিরাপত্তা সহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহনের উপর গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।