নগরকান্দায় তৃণমুল নেতাদের ভোটে আ’লীগ দলীয় প্রার্থী বাছাই

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় তৃণমুল নেতাকর্মীদের গোপন ভোটের মাধ্যমে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে।

সোমবার রাতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র সালথা উপজেলার রসুলপুরে নিজ বাড়ীর আঙ্গিনায় এ ভোটের আয়োজন করা হয়। ৪ জন মনোনয়ন প্রত্যাশীরা ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আতিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য জকির হোসেন নিলু ও আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ সম্পাদক কাজী শাহজামান বাবুল। ৭৯ জন ভোটারের মধ্যে উপস্থিত থেকে ভোট প্রয়োগ করেন ৫৭ জন।

এর মধ্যে সর্বোচ্চ ৩০ ভোট পেয়ে দলীয় মনোনয়ন দাবীদার হলেন কাজী শাহজামাল বাবুল।

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তৃণমুল নেতাকর্মীদের গোপন ভোটের মাধ্যমে আমরা প্রার্থী বাছাই করেছি। তৃণমুল নেতাকর্মীরা ভোটের মাধ্যমে যাকে মনোনয়ন দিয়েছেন আমরা কেন্দ্রে তার নাম সুপারিশ করে পাঠাবো।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।