মাদারীপুরে কোচিং সেন্টার পরিচালনার অপরাধে ২ শিক্ষক আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুর: মাদারীপুরের কালকিনিতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনার অপরাধে জালাল উদ্দিন (৪৩) ও সমতল গাইন (৪১) নামে দুই শিক্ষককে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলার সদর এলাকা থেকে তাদের আটক করে।

মাদারীপুর র‌্যাব-৮ ক্যাম্পের অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, মাদারীপুর ক্যাম্প এবং জেলার প্রশাসন মাদারীপুর এর যৌথ অভিযানে মঙ্গলবার সকাল আনুমানিক ৭টা থেকে ১০টা পর্যন্ত কালকিনি থানা এলাকায় অভিযান পরিচালনা করে কালকিনি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক মোঃ জালাল উদ্দিন ও কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির ইংরেজি বিষয়ের শিক্ষক সমতল গাইনকে আটক করা হয়।

জালাল উপজেলার ঝাউতলা গ্রামের মৃত সামসুদ্দিন মোল্লার ছেলে। সমতল মুকসুদপুর উপজেলার কলিগ্রামের সুকন্ঠ গাইনের ছেলে। আটককৃত ব্যক্তিগণ সরকারী আদেশ অমান্য করে অবৈধভাবে কোচিং সেন্টার পরিচালনার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উভয়কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম।

উল্লেখ্য আসন্ন এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসরোধে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক এক মাসের জন্য সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।