ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা শামসুল আলম খান দাখিল মাদ্রাসার স্বঘোষিত সুপার ইকবাল আনোয়ারের বিরুদ্ধে ব্যপক অনিয়ম ও নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠেছে। এ বিষয়কে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী মাদ্রাসা প্রাঙ্গনে বৃহঃবার(১৬জুন) সকালে বিক্ষোভ করেছে। বিক্ষোভ কালে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় এলাকাবাসী লম্পট,দূর্নিতীবাজ ইকবাল আনোয়ারের বিরুদ্ধে সমাজের সকলকে রুখে দাড়ানোর কথা উল্লেখ করেন।
সরেজমিনে প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে স্বঘোষিত সুপার ইকবাল আনোয়ার প্রতিষ্ঠানে অবস্থান করছে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের দেখভালের দায়িত্বও পালন করে চলেছে। কি কারনে অবস্থান করছে এমনটি জানতে চাইলে বাচ্চাকে দেখতে এসেছি এমনটি জানান। অথচ শিক্ষকসহ শিক্ষার্থীরা তাকেই সুপার হিসাবে জানে।
গত ২০ মে”২২ তারিখে শূন্যপদে একজন সুপার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের সভাপতি অহিদুল আলম খাঁন খোকন ও সহকারী সুপার বাবুল আক্তার কিছুই জানেন না অথচ বিজ্ঞপ্তিতে সভাপতি বরাবর দরখাস্থ আহ্বানের কথা উল্লেখ করা হয়েছে।
ইকবাল আনোয়ার ইতিপূর্বে কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়ায় অবস্থিত গাজেম আলী দাখিল মাদ্রাসায় সহকারী সুপার হিসাবে কর্মরত ছিলেন সাথে সাথে তিনি শামসুল আলম খাঁন দাখিল মাদ্রাসায় সুপারের দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় এলাকাবাসী জানান,একাধিক নারী কেলেঙ্কারীর হোতা ইকবাল সুপার যেন সুপারম্যান একা মানুষ দুই প্রতিষ্ঠানে চাকুরি করে। সবসময় ক্ষমতাসীন দলের প্লাটফর্মে থেকে ধরাকে সরা জ্ঞান মনে করেন এই ইকবাল আনোয়ার। ইতিপূর্বে নলডাঙ্গা শামসুল আলম খান দাখিল মাদ্রাসা এমপিও ভুক্ত হলে ২০২০ সালে গাজেমআলী দাখিল মাদ্রাসা থেকে সহকারী সুপার থেকে অব্যাহতি দেন। বর্তমানে সময়ে শামসুল আলম খান দাখিল মাদ্রাসা থেকে বেতন ভাতা করতে না পারার কারনে বিভিন্ন ধরনের অসাধু পথ অবলম্বন করছে। ইতিপূর্বেও শামসুল আলম খান দাখিল মাদ্রাসায় প্রতিষ্ঠাকালীন শিক্ষকদের বাদ দিয়ে এমপিও ভুক্ত হওয়ার সময়ে নতুন নতুন শিক্ষক নিয়োগ দিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি জনশ্রুতি আছে।
এ বিষয়য়ে ইকবাল আনোয়ার বলেন,আমি পত্রিকাতে সুপার নিয়োগের কোন বিজ্ঞপ্তি দেয়নি। প্রতিষ্ঠান কতৃপক্ষ ভাল বলতে পারবে। আমি অন্য একটি মাদ্রাসাতে ছিলাম এবং নলডাঙ্গা শামসুল আলম দাখিল মাদ্রাসা দেখাশুনা করতাম।
এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন,আমি যতদূর জানি ঐ প্রতিষ্ঠানে সুপার আছে তাহলে কেন পত্রিকায় বিঞ্জপ্তি দেওয়া হল বুঝতে পারছি না। বিষয়টি আমি খতিয়ে দেখব।


