× Banner
সর্বশেষ
আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস আজ বুধবার (২২ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ বৈশাখ বুধবার (২২ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

নবীগঞ্জ বাহুবলসহ ১৬ টি উন্নয়নমুলক দাবীর কথা সংসদে তুলে ধরলের এমপি

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১

হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মহোদয় ২৮ জানুয়ারী বৃস্পতিবার জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষন সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর বক্তব্য প্রদান করেন। এ সময়  তিনি নবীগঞ্জ-বাহুবল উপজেলাসহ বিভিন্ন উন্নয়নমুলক ১৬ টি দাবীর কথা সংসদে তুলে ধরেন।
উন্নয়নমুলক দাবীগুলোর মধ্যে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আইসিটি বিশ্ববিদ্যালয় স্থাপন,স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য স্কুলবাস চালু,নবীগঞ্জ-বাহুবল উপজেলায় দুটি অডিটোরিয়াম স্থাপন,শেখ রাসেল মিনি পার্ক স্থাপন,বাহুবল উপজেলা সদর ও মিরপুর বাজারকে পৌরসভায় উন্নিত করণ,নবীগঞ্জ ও বাহুবলকে শতভাগ বয়স্ক, বিধাব ও প্রতিবন্ধী ভাতার আওতায় নিয়ে আসা,গুঙ্গিয়াজুরী হাওর, মকার হাওর ও পুবের হাওর প্রকল্প বাস্তবায়ন, বাহুবলের ট্রমা সেন্টার দ্রুত চালু করণ ।
নবীগঞ্জের প্রবাসী অধ্যুষিত ইনাতগঞ্জে থানা কমপ্লেক্স স্থাপন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরীত বাহুবল উপজেলার ফয়জাবাদ হিলসে অবস্থিত বধ্যভূমি সংরক্ষণে উন্নয়ন প্রকল্প গ্রহণ,নবীগঞ্জের গোপলা নদীর উপর ইমামগঞ্জ ব্রিজ নির্মাণ কাজ গ্রহন,বাহুবল উপজেলা সদরের করাঙ্গী নদীর উপর ব্রিজ নিমার্ণ কাজ গ্রহন, নবীগঞ্জ বাহুবল এলাকায় পল্লীবিদ্যুতের ১৩২/৩৩ কেভি গ্রুীড সাবষ্টেশন স্থাপন,সিলেটের রেজিষ্ট্রারী মাঠটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নাম করণ, ঢাকা-সিলেট মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নিত করণ প্রকল্প গ্রহন, ঢাকা-সিলেট রেল লাইনকে ডাবল লাইনে উন্নিত করণ কাজ বাস্তবায়ন।


এ ক্যটাগরির আরো খবর..