নবীগঞ্জ বারুনী মেলায় পিকআপ ভ্যানের চাপায় মৃত্যুর সন্ধিক্ষনে ১০বছরের শিশু

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর মাঠে ঐতিহ্যবাহী বারুনী মেলা দেখতে বোনের বাড়ীতে বেড়াতে এসে গতকাল বৃহস্পতিবার সকালে পিকআপ ভ্যানের চাপায় পড়ে জীবন মৃত্যুও সন্ধিক্ষনে প্রনয় পাল নামের ১০ বছরের শিশু।

জানাযায়,নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের উমরপুর গ্রামের মন্টন পালের শিশু পুত্র প্রনয় পাল(১০) পৌর এলাকার কানাইপুর গ্রামের মাঠে ঐতিহ্যবাহী বারুনী মেলা দেখতে ঐ গ্রামের শিশু পালের বাড়ীতে বেড়াতে আসে। গতকাল বৃহস্পতিবার সকালে কানাইপুর মাঠে বারুনীতে যাওয়ার জন্য শিরিষগাছ তলায় রাস্তা পারাপারের সময় কাগাপাশা থেকে নবীগঞ্জগামী একটি নাম্বার বিহীন বেপরোয়া পিকআপভ্যান তাকে সজোরে ধাক্কা দিলে তার মাথার ফেটে মগজ বের হয়ে যায়। সাথে সাথে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অভস্থার অবনতি দেখে চিকিৎসক সিলেট এম এজি ওসমারী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

সেখানে আঘাতপ্রাপ্ত শিশু জীবনমৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার স্বজনদেও সুত্রে জানাযায় ওসমানী মেডিকেলে এখ নপর্যন্ত তার অবস্থার অবনতি রয়েছে। ঘাতক পিকআপভ্যান পালানো চেষ্টা করলে জনতা গাড়ী আটক করলেও চালক পালিয়ে যায় । খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই পলাশ চন্দ্র দাশ একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে। এ সময় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌরসভার ৪ নং কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব,মহিলা কাউন্সিলর রুকেয়া বেগমসহ অন্যান্য লোকজন ঘটনাস্থলে এসে ঘাতক চারকের শাস্তি দাবী জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।