× Banner
সর্বশেষ
সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি নির্বাচন ; স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে প্রধান নির্বাচন কমিশনার দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন

অনলাইন ডেস্ক

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যােগে  স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্টিত

admin
হালনাগাদ: শনিবার, ৯ অক্টোবর, ২০২১
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যােগে  স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্টিত

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যােগে এবং লাইফ ষ্টাইল এর আয়ােজনে ও হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের বান্তবায়নে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা ৯ অক্টোবর শনিবার দুপুরে নবীঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অনুষ্টিত হয়েছে।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহার পরিচালনায় এতে বক্তব্য রাখেন,হবিগঞ্জ সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা করিম উল্লা শিকদার, ডাঃ নির্মল কান্তি ঘোষ,ডাঃ আফজল হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাধারন সম্পাদক সেলিম তালুকদার,ইউপি চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধরী,নহরপুর মাদ্রাসার সুপার মৌলানা আব্দুস সালাম, এনজিও প্রতিনিধি ছফিনা বেগম,মাওলানা আব্দুন নুর প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল কাদির,পল্লী চিকিৎসক সঞ্জয় ভট্টাচার্য্য,রাজীব ভট্টচার্য্য,মাওলানা মুজির উদ্দিন,ইমাম মোস্তকিম বিল্লাহ আতিকী, ইমাম আব্দুল কাহহার,ইউপি সদস্য আবুল কালাম,মহিলা ইউপি সদস্য মায়ারুন আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
বক্তারা বলেন,প্রত্যেক মানুষের  স্বাস্থ্য সুরক্ষায় প্রতিদিনের খাদ্য তালিকায় বিধি মোতাবেক আমিষ,শর্করা,রঙ্গিন শাকসবজি,সবুজ ফলমুল রাখার পাশাপাশি খাবারে অতিরিক্ত লবন,জাংকফুডসহ অস্বাস্থ্যকর খাবার থেকে  বিরত থাকতে হবে। এছাড়া স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন সচেতনতামুলক প্রচার করতে উপস্থিত সাংবাদিক ও ধর্মীয় নের্তৃবৃন্দের প্রতি আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..