× Banner
সর্বশেষ
পাহাড়ধসে কক্সবাজার ও বান্দরবানে ৭ জনের মৃত্যু টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস, সড়কে যান চলাচল বন্ধ সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল নতুন রিপ্লেতে স্পষ্ট চিত্র, সালাহর পেনাল্টি দাবি নাকচ; স্বস্তিতে আর্জেন্টিনা লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল আজ বৃহস্পতিবার (৯ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৪ আষাঢ় বৃহস্পতিবার (৯ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে পদোন্নতি ও নতুন নিয়োগ দ্রুত সম্পন্নের নির্দেশ বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতা, খেটেখাওয়া মানুষের কষ্ট বাড়ছে

নবীগঞ্জে নার্সের মেয়ে সহ উপজেলায় মোট আক্রান্ত ২৮ জনের করোনা শনাক্ত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
নবীগঞ্জে বিদেশ ফেরত ৫২৭ এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে ১৭১ নিরুদ্দেশ ৩৫৬ জন প্রবাসী

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সের মেয়ের নতুন করে করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট এসেছে।

সোমবার (১৫ জুন) রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এর আগেও ঐ নার্সেও স্বামী প্রাইমারী স্কুলে প্রধান শিক্ষক এর করোনা রিপোর্টে পজেটিভ রিপোর্ট আসে। এ নিয়ে নবীগঞ্জ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৮ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোট ৭০২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও সিলেট ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে নেগেটিভ রিপোর্ট এসেছে ৪৬৬ জনের ও পজিটিভ রিপোর্ট এসেছে ২৬ জনের। এ ছাড়া পৃথক ২ ব্যক্তি তারা নবীগঞ্জের বাসিন্দা হলেও একজনে সিলেট ল্যাবে ও অপর জনে মৌলভীবাজারে গিয়ে নিজ উদ্যোগে পরীক্ষা করালে তাদের পজিটিভ রিপোর্ট আসে।

সব মিলিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ২৮। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১৮ জন। এদিকে নতুন আক্রান্ত ব্যক্তি সম্পর্কে জানা যায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবত কর্মরত নার্স শিপ্রা রানী দেব,তার স্বামী ও মেয়ের করোনার নমুনা পরীক্ষার জন্য দেন। কিন্তু রিপোর্টে নার্সেও করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও তার স্বামী প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের করোনা গত সপ্তাহে পজেটিভ আসে এবং গতকাল তার মেয়ের ও পজেটিভ আসে। বাসা নবীগঞ্জ পৌর শহরের ধানসিড়ি এলাকায়। তথ্যটি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ ।


এ ক্যটাগরির আরো খবর..