একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সর্ব্বোচ্চ রেকর্ড

একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সর্ব্বোচ্চ রেকর্ড

গত ২৪ ঘণ্টায় ৬১টি ল্যাবে ১৭২১৪ টি নমুনা পরীক্ষা করে দেশে ৩ হাজার ৮৬২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ২২.৪৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৬২ জনে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ শতাংশ।

আজ মঙ্গলবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ফিরেছেন ২ হাজার ২৩৭ জন করোনা রোগী। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ২৬৪ জন। সুস্থতার হার ৩৮.৩৮ শতাংশ।

সারাবিশ্বের ২১৩টি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮১ লাখ ২৮ হাজার ৬০৬ জন। মৃতের সংখ্যা ৪ লাখ ৩৯ হাজার ৪২৮ জন। সুস্থ্য হয়েছে ৪২ লাখ ৪৩ হাজার ১৫৫ জন। সারাবিশ্বে মৃত্যুর ৯ এবং সুস্থ্যতার হার ৯১ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।