আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আশুলিয়া প্রতিনিধিঃ রাজধানীর দারুস সালাম থানার নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

আজ শনিবার সকালে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ায় মিছিলটি বের হয়।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান বাবুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার বিশমাইল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে মিছিলটি শেষ হয়।

বিক্ষোভ মিছিল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অবিলম্বে খালেদা জিয়াসহ বিএনপির সব নেতাকর্মীর নামে ‘মিথ্যা মামলা’ ও অভিযোগপত্র বাতিলের দাবি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।