× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

নবীগঞ্জে জাতীয় শোক উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিসভা

admin
হালনাগাদ: বুধবার, ১০ আগস্ট, ২০১৬

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ   জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক আলোচনা সভা আয়োজন করা হয়। যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উদযাপন কমিটি ও বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়। সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা হলরুমে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী।

বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নব-নির্বাচিত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সহকারী কমিশনার (ভুমি) জীতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুল বাতেন খান, উপজেলা জাসদের সভাপতি প্রাক্তন চেয়ারম্যান মুক্তিযোদ্বা সংগঠক আব্দুর রউফ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমেদ মিলু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারন সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুসা, সত্যজিত দাশ, মেহের আলী মহালদার, এডভোকেট মাসুম আহমেদ জাবেদ, জাবেদুল আলম চৌধুরী সাজু, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জামশেদুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম বজন কুমার বর্মন, দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল কাদির, মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সইফা রহমান কাকলি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আমিনুর রহমান চৌধুরী সুমন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাজহারুল ইসলাম অপু, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক যুগ্ম ইকবাল আহমেদ বেলাল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..