× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নবীগঞ্জ প্রতিনিধি

নবীগঞ্জের মানবপাচার চক্রের হোতা গয়াছ কারাগারে 

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
নবীগঞ্জের মানবপাচার চক্রের হোতা

 অবৈধ পথে ইউরোপে পাঠানোর নামে মানব প্রাচারের অভিযোগ নবীগঞ্জের মানব প্রাচার  চক্রের মূলহোতা, উপজেলা দীঘলবাক ইউনিয়নের বহরমপুর গ্রামের আফাই মিয়ারপুত্র  গয়াছ মিয়া ৪৫ কে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার  রাতে গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই শামছুউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ  উপজেলার সৈয়দপুরবাজার এলাকার  অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গত বৃহস্পতিবার  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সুত্রে  জানাযায়, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নপর কালাভরপুর গ্রামের কছিত মিয়া পুত্র  দুলাল মিয়া নামের  এক যুবককে নবীগঞ্জের একটি প্রাচারকারী চক্র মুলহোতা নবীগঞ্জের গায়াছ মিয়া (৪৫)  ইউরোপের দেশ ইতালিতে পাঠানোর কথা বলে নগদ ১০ লাখ টাকা নিয়ে প্রথমে দুবাই পাঠায় পরে লিবিয়ায় পৌঁছার পর গয়াছ মিয়ার ছেলে মামলার ২নং আসামী মানব পাচারকারী চক্রের সদস্য কিবরিয়া মিয়া (২২)  তাকে অপহরণ করে  মুক্তিপণ বাবদ আরো ১০ লাখ টাকা দাবি করে। পরবর্তীতে ধাপে ধাপে আরো ৩ লক্ষ নেয়।  মোট ১৩ লাখ টাকা পরিশোধ করার পরও ভিকটিমকে মুক্তি দেয়।  এ ঘটনায় ভুক্তভোগী দুলাল মিয়া দেশে ফিরে,  মানব প্রাচার প্রতিরোধ ও দমন ট্রাইবুনালে গত ০৭/০৭/২০২২ ইং  মানব প্রাচারের  সংশ্লিষ্ট আইনে  গয়াছ মিয়া (৪৫) ও তার পুত্র কিবরিয়া মিয়া(২২) কে আসামী করে  একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার উল্লেখিত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হলে পুলিশ এক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়  উপর আসামী কিবরিয়া মিয়া বিদেশে পলাতক রয়েছে বলে জানাগেছে।


এ ক্যটাগরির আরো খবর..