নবীগঞ্জের ইনাতগঞ্জে ১জন গ্রেফতার

 উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ গাজাসহ লিটন মিয়া(৩৭)কে গ্রেফতার করেছে। সে কাকুড়া গ্রামের মৃত নজিম উলার পুত্র। গত মঙ্গলবার রাতে সময় ইনাতগঞ্জ ফাঁড়ীর এসআই ধর্মজিৎ সিনহা এক দল পুলিশ নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইনাতগঞ্জ-সৈয়দপুর সড়কের কাকুড়া গ্রামের নিকটে আব্দুল হকের চা ষ্টলের সামন থেকে মাদক ব্যবসায় লিটন মিয়াকে গ্রেফতার করেন।

এ সময় তার দেহ তলাসী করে আধা কেজি গাজা উদ্ধার করে পুলিশ। এসআই ধর্মজিৎ সিনহা জানান,গ্রেফতারকৃত লিটন মিয়া দীর্ঘ দিন যাবত এলাকায় অভিনব কায়দায় গাজাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল। ইতিপূর্বে পুলিশ একাধিকবার তাহার বাড়িতে মাদক অভিযান পরিচালনা করলেও তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।