× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক

নবগঠিত ডাসারে আওয়ামীলীগের বিজয় শোভাযাত্রা

admin
হালনাগাদ: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
নবগঠিত ডাসারে আওয়ামীলীগের বিজয় শোভাযাত্রা

ডাসার প্রতিনিধি : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাসার উপজেলা  আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা  হয়েছে।
আজ ২০ ডিসেম্বর বিকেল ৪ টার দিকে ডাসার উপজেলা থেকে বিজয় শোভাযাত্রা শুরু করে উত্তর ডাসার আওয়ামী লীগের অফিস কার্যালয়ে বিজয় শোভাযাত্রা শেষ হয়।
সুসজ্জিত বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রায় নেতৃত্ব দেন ডাসার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন।এতে অংশ গ্রহণ করে ডাসার উপজেলার হাজার হাজার আওয়ামী লীগ অংঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিজয় শোভাযাত্রায় নেতাকর্মীদের  ঢল ছিল চোখে পড়ার মত।
বিজয় সুবর্ণজয়ন্তী  শোভাযাত্রায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে  ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও বিজয়ের আমেজে অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে সকলে অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..