× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি(উত্তম কুমার পাল হিমেল)

নবীগঞ্জে নিখোঁজের ২০ ঘন্টা পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জুন, ২০২২
নদী থেকে যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের ২০ ঘন্টা পর মোজাক্কির মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার বিজনা নদীর সদরঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
মোজাক্কির মিয়া (২৫) ওই উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট দক্ষিণ পাড়া গ্রামের ছলিম উল্লাহর ছেলে। স্থানীয়রা জানায়, ৭ উ  সোমবার সকালে নৌকাযোগে হাওড়ে কাজ করতে যায় মোজাক্কির মিয়াসহ ৩ যুবক।
হাওড়ে কাজ শেষে নৌকা যোগে বাড়ি ফেরার পথিমধ্যে নৌকাতে থাকা অপর দুই যুবকের অগোচরে নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় মোজাক্কির। সাথে থাকা ওই দুই যুবক হঠাৎ নৌকায় মোজাক্কিরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে নদীতে নেমে আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করলেও মোজাক্কিরের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (৭ জুন) দুপুরে উপজেলার বিজনা নদীর সদরঘাট এলাকায় মোজাক্কিরের মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খান সহকারে একদল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন।
এ প্রসঙ্গে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছুদ্দিন খান বলেন, মোজাক্কির মৃগী রোগী ছিল বলে তার পরিবার জানিয়েছে, আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি।


এ ক্যটাগরির আরো খবর..