× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

৩৫ কোটি ৩৯ লক্ষ বই বিতরনের মধ্য দিয়ে নতুন বছর শুরু করলেন সরকার

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

দি নিউজ ডেস্কঃ সরকার এবারও ইংরেজি নতুন বছরের প্রথম দিন সারাদেশে পাঠ্যপুস্তক উৎসব পালন করছেন । গত বছরের তুলনায় এবার ২০ লাখের বেশি বই নিয়ে উৎসব হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার সাভারে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

নতুন বছরের প্রথম দিনে বুধবার (০১ জানুয়ারি) সকাল ১১টার দিকে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, নতুন বছরের প্রথম দিনে বুধবার সকাল থেকে দেশের সব স্কুলে উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া হচ্ছে। ‘আমার অনুরোধ থাকবে কোনো শিক্ষা-প্রতিষ্ঠানের দাবি-দাওয়া থাকলে সেগুলো আমাদের (শিক্ষা মন্ত্রণালয়) জানাতে হবে। দাবিগুলো যদি যুক্তিযুক্ত হয়, তাহলে আমরা দেখবো। আর কোনোভাবেই যেনো শিক্ষার্থীদের জিম্মি করে আন্দোলন করতে না হয়। শেখ হাসিনার সরকারের সময় কোনো দাবির জন্য আন্দোলন করতে হয় না। এমনিতেই সব ধরনের প্রয়োজন মিটানোর ব্যবস্থা করা হয়। কারণ শিক্ষাকে তিনি সর্বাধিক গুরুত্ব দেন।

এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে ৩৫ কোটিরও বেশি বই বিতরণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এ বই ছাপিয়ে বিতরণ হচ্ছে।

এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা জানান, ২০২০ শিক্ষাবর্ষে ৩৫ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ১৯৭টি বই বিতরণ করা হবে। এবার মোট ৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ১৯৮ জন শিক্ষার্থী নতুন বই পাবে বিনামূল্যে।

এবার প্রায় সোয়া ৪ কোটি শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি ৩১ লাখের বেশি বই বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য শিরিন আক্তার, নজরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন।


এ ক্যটাগরির আরো খবর..