নতুন বছরে আরও বেশি সমৃদ্ধির প্রত্যাশা

বিশেষ প্রতিবেদকঃ বিগত বছরের হিসেব মেলানোর আগেই বর্ষবরণের খেয়ালে মেতেছে সবাই। খেটে খাওয়া মানুষ থেকে অভিজাত শ্রেণি, কমবেশি সবার মাঝেই নতুন বছরের আবেদন তাই অন্যরকম। নতুন বছরটি হোক সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে আরো বেশি সমৃদ্ধশালী এই প্রত্যাশা সববয়সী মানুষের।

সূর্যের আলোতে প্রতিটি নতুন দিনের সূচনা হলেও আজকের সূর্য নতুন দিনের সাথে বরণ করেছে নতুন বছরকেও। নতুন সূর্যের আলোর মধ্যেই হয়তো লুকিয়ে আছে দেশ ও মানবতার মুক্তি। তবে এ আলো প্রান্তিক জনগোষ্ঠীকে কতটা আলোকিত করবে সেদিকেই খেয়াল সাধারণ মানুষের।

শহুরে জীবনে নতুন বছরের আমেজটা কিছুটা অন্যরকম। বর্ষবরণের খেয়ালে ফুলের ঘ্রাণেই মানুষ যেন ভুলতে চায় ইট কাঠ পাথরের একঘেয়ে নির্মমতা।

নতুন বছরে বাড়তি প্রত্যাশায় বুক বাধে তরুণরা। তাইতো অন্তর্দৃষ্টি দিয়ে সমাজ ও দেশকে সর্বাধিক উচ্চতায় দেখতে চায় এ প্রজন্মের তরুণেরা।

নানা উদ্বেগ আর উৎকণ্ঠার বছর পেরিয়ে উকি দিয়েছে নতুন বছর। নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব যাদের কাঁধে তাদের দিকেই দৃষ্টি এখন সচেতন মানুষসহ সাধারণ মানুষের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।