নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস শেখান -সংস্কৃতি প্রতিমন্ত্রী

নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস শেখান -সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৯৭৫ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দীর্ঘ ২১ বছর নতুন প্রজন্মসহ জাতিকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানো হয়নি, অন্ধকারে রাখা হয়েছে। এসময় যারা জন্মগ্রহণ করেছে, তারা স্বাধীনতার সঠিক ইতিহাস শিখতে পারেনি। ২১ বছরে জাতির যে ক্ষতি হয়েছে তা পূরণ হতে কমপক্ষে ৪২ বছর সময় লাগবে। তাই  অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে ‘বাচ্চাদের স্বাধীনতার সঠিক ইতিহাস শেখান, তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করুন।’ বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে শিশু সংগঠন খেলাঘর এর ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে খেলাঘর ঢাকা মহানগর উত্তর সম্মেলন ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সম্মেলনের স্লোগান নির্ধারণ করা হয়েছে- ‘চাঁদের মত মুখগুলোকে বাঁচাও কালো আঁধার থেকে।’

প্রতিমন্ত্রী বলেন, আজকের শিশুরা অনেক বেশি মেধাবী ও প্রতিভার অধিকারী। তারা দেশ-বিদেশ সম্পর্কে অনেক জ্ঞান রাখে। তাদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গঠন কোন কঠিন কাজ হবে না। অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কে এম খালিদ বলেন, কোন এক সময় শিশুরা ঠিকমতো জাতির পিতার নাম বলতে পারতো না এবং স্বাধীনতার ইতিহাস জানতো না। কিন্তু এখন প্রথম শ্রেণির  শিক্ষার্থীও সঠিকভাবে জাতির পিতার নাম বলতে পারে। অভিভাবকরাই এখন বাচ্চাদের সঠিক ইতিহাস শেখাচ্ছেন।

সম্মেলনের প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট অভিনেত্রী আফসানা মিমি সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন
প্রফেসর মাহফুজা খানম।

অনুষ্ঠানে বক্তৃতা করেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ লিয়াকত আলী সিকদার ও খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ডাঃ লেলিন চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।