ঝিনাইদহ, মহেশপুর থেকে : বাবা পরিবহন চালক সংসার চলে, চলেনা অভাব অনটন লেগেই থাকে সেই ঘরে মরন ব্যাধি, যার পক্ষে চিকিৎসার ব্যয় করা আদৌ সম্ভব নয়।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের পরিবহন চালক সাজেদুল ইসলাম এর পুত্র উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রুবেল (২২) তার দুটি কিডনী অকেজো হয়ে পড়ায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পরিবারের পক্ষ থেকে জানাই গত ৪ মাস পূর্বে রুবেলের কিডনী সমস্যা ধরা পড়ে। প্রথমে যশোর সদর, কুইন্স, একতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে বর্তমান বাড়িতে চিকিৎসা বিহীন অবস্থায় জীবনযাপন করছে। রুবেলের পিতা সাজেদুল আরো জানান ছেলের চিকিৎসার জন্য সহায় সম্বল বিক্রি করেছি বর্তমান তিন শতক ভিটা জমি ছাড়া আমার আর কিছুই নাই। প্রতি সপ্তাহে কিডনী ডায়ালাইসিস করতে ঔষধসহ প্রায় ৫ হাজার টাকা ব্যায় হয়। সাজেদুল পেশায় একজন পরিবহন চালক হওয়ায় তার পক্ষে চিকিৎসার ব্যয় ভার বহন করা আদৌ সম্ভব হচ্ছে না। সংসারে নুন আনতে পান্তা ফুরায়। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করে মাতা কহিনুর বেগম এর জীবননগর ইসলামি ব্যাংক শাখার ১০৫১৬ নং একাউন্টে রুবেলের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্যে কামনা করছে।



