বেনাপোল প্রতিনিধি: আমি স্বপ্ন দেখি এই স্কুলের মেয়েরা একদিন সচিব হবে একদিন বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বড় অফিসার হবে বিশ্বকে জয় করেব আমি বিশ্বাস করি। এরা অত্যান্ত শান্ত শৃংখলা পরিস্কার পরিচ্ছন্নতা এবং আদব কয়দার ভিতর দিয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল নিতে আসছে। আমি অভিভাবকদের বলতে চাই আজ আমি যে ভাবে মেয়েদের উৎসাহ উদ্দিপনা দেখছি লেখাপড়া করতে তাই আপনারা দয়া করে এদের অল্প বয়সে বিয়ে দিবেন না। এদের জন্য যা প্রয়োজন আমাকে বলবেন আমি অন্তত লেখা পড়ার জন্য তা করব।
আমার নিজ তত্বাবধানে এবং খরছে বেনাপোলের অবহেলিত ২৫ জন শিক্ষার্থী এখন এম এ পড়ছে এর জন্য আমি গর্বিত। যদি কারো পড়াশুনা চালাতে কষ্ট হয় তাদের এই অল্প বয়সে বিয়ে না দিয়ে এবং পড়াশুনা বন্ধ না রেখে আমাকে বলবেন আমি তাদের খরছ দিব। এই স্কুলের বার্ষিক ফলাফল ঘোষনা করতে এসে আমি শিক্ষার্থী অভিভাবক এবং গভার্নীং বোডিকে দেখে গর্বিত আজ তিনটি স্কুলের ফলাফল ঘোষনা করতে এসে সবচেয়ে ভাল লেগেছে এই স্কুলের শৃংখলা পরিস্কার পরিচ্ছন্নতা সহ অন্যান্য দিক। কথাগুলো বললেন প্রধান অতিথী হিসাবে ঐতিহ্যবাহী নারী শিক্ষার প্রতিষ্ঠান মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ঘোষনা করতে এসে যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। এ সময় তিনি বেগম রোকেয়া মাদার তেরেসার কথা স্কুলের মেয়েদের স্মরন করে দিয়ে বলেন আমাদের আদর্শ এবং টার্গেট ও স্বপ্ন নিয়ে এগোতে হবে।
তিনি স্কুলের অভিভাবকদের বলেন আজ যারা মা আছেন তারা বেশী করে মেয়েদের স্বপ্ন এবং সে বড় হয়ে কি হতে চায় সে স্বপ্ন দেখাতে হবে। এবং তা থেকে যেন বিচ্যুত না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন কাউকে ভয় পাবে না তোমরা বিশ^কে জয় কর সে স্বপ্ন নিয়ে এগিয়ে যাও।
এ সময় তিনি প্রত্যেক শ্রেনীর ভালো ফলাফল এর শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
উলাফল ঘোষানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্যানেল মেয়র শাহবুদ্দিন মন্টু, বেনাপোল পৌর ডিজিটাল কমিশনার আলহাজ¦ মিজানুর রহমান, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ,মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা বেগম প্রমুখ।